ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ

এনসিপি আইনজীবী উইং গঠনের প্রস্তুতি কমিটির প্রধান মেহেরপুরের শাকিল আহমেদ

এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সমন্বয়ক, মেহেরপুরের অ্যাডভোকেট শাকিল আহমেদকে প্রধান করে নতুন রাজনৈতিক দলটির আইনজীবী উইংয়ের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে দীর্ঘদিন যাবত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।
রবিবার (২৭ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আইনজীবী উইং গঠনে এনসিপি'র প্রেস বিজ্ঞপ্তি
আইনজীবী উইং গঠনে এনসিপি’র প্রেস বিজ্ঞপ্তি

মূলত, জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের আইনি সহায়তা প্রদান, আন্দোলন সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং রাজপথে সক্রিয় অবদান রাখা আইনজীবীদের সুসংগঠিত করতে ‘এনসিপি আইনজীবী উইংথ গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপি আইনজীবী উইং স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশীয় রাজনৈতিক প্রক্রিয়ায় আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশব্যাপী আইনজীবী সমিতিগুলোতে কাজ করবে। জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে ভুক্তভোগীদের সার্বিক সহায়তা প্রদান এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠায় আইনজীবী হিসাবে ভূমিকা পালন করা হবে এই উইংয়ের অন্যতম প্রধান কাজ। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে নিম্নোক্ত আইনজীবী উইং প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সাকিল আহমাদের নেতৃত্বে গঠিত এনসিপি আইনজীবী উইং প্রস্তুতি কমিটির বাকি সদস্যরা হলেন, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আলী নাছের খান, অ্যাডভোকেট মনজিলা ঝুমা, অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশী, অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান, অ্যাডভোকেট মো. ছেফায়েত উল্যা, অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, খালেদ সাইফুল্লাহ এবং সালেহ উদ্দিন সিফাত।
এনসিপি’র আইনজীবী উইং গঠনের প্রস্তুতি কমিটির দায়িত্ব পেয়ে এডভোকেট শাকিল আহমেদ বলেন, ‘আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের ফলস্বরূপ আমাকে আজ জাতীয় নাগরিক পার্টির আইনজীবী উইং প্রস্তুতি কমিটির কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এই দায়িত্ব শুধু সম্মানের নয় বরং এক বিশাল চ্যালেঞ্জও। এই কমিটির মাধ্যমে আমরা সারাদেশের আইনজীবীদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে এক ছাতার নিচে আনবো।’

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

এনসিপি আইনজীবী উইং গঠনের প্রস্তুতি কমিটির প্রধান মেহেরপুরের শাকিল আহমেদ

আপলোডের সময় : ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫