প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৯:০৯ এ.এম
বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সোমবার(২৮ এপ্রিল) সকাল ৯ টার সময় মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ফিরে আসে।
অতঃপর লিগ্যাল এইড মেহেরপুর জেলা কমিটির উদ্যোগে জেলা জজ আদালত প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নূর নবী।
[caption id="attachment_212" align="aligncenter" width="300"]
মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে লিগ্যাল এইড দিবসের আলোচনা সভা[/caption]
আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান করছে। তাঁরা সাধারণ মানুষকে এই সেবার সুযোগ গ্রহণের আহ্বান জানান এবং আইনি সহায়তার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, শিক্ষার্থী ও বিভিন্ন সময়ে লিগ্যাল এইডের মাধ্যমে উপকৃত ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 আপডেট মেহেরপুর. All rights reserved.