ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ

মুজিবনগরে নারী-শিশুসহ ১৯ বাংলাদেশিকে সীমান্তে ঠেলে দিল বিএসএফ

ভারতের হরিয়ানা রাজ্যে কাজ করতে যেয়ে ধরা পড়া নারী ও শিশুসহ ১৯ বাংলাদেশিকে বাংলাদেশে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশব্যাক হওয়া দের মধ্যে রয়েছে ৯ শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ। তারা সবাই কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বাসিন্দা।

রবিবার (২৫ মে) ভোররাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত পার হয়ে তারা কেদারগঞ্জ বাজারের বিআরটিসি কাউন্টারে অবস্থান করা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে। পরে বিজিবিও ঘটনাস্থলে উপস্থিত হয়।

পুশব্যাকে আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর মইনুল ইসলাম, তার স্ত্রী কাঞ্চন বেগম,ছেলে রবিউল (৭),করণ (১১) ও মেয়ে মরিয়ম (৪), কুড়িগ্রামের ভুরুঙ্গমারীর কাঠগিরি গ্রামের আব্দুল জলিলের মেয়ে মোমেনা খাতুন, তার ছেলে মোস্তাক আহমেদ (১৯), মোজাম্মেল হক(২৩) ও কাবিল (১১)। কুড়িগ্রামের ফুলবাড়ীর কুঠি চন্দ্র গ্রামের খলিলের ছেলে আমিনুল ইসলাম, তার স্ত্রী পারুল, মেয়ে আমেনা (৪) ও আরফিনা (১১ মাস)।লালমনিরহাট সদরের চুঙ্গগাড়া গ্রামের নিতাই চন্দ্র পাল,তার স্ত্রী চিতা রানী পাল, মেয়ে পার্বতী পাল (১৫), পূজা রানী পাল(৭) ও আরতী পাল (৩)।

আটকদের একজন জানান, কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং হরিয়ানায় বসবাস করছিলেন। ছয়-সাত দিন আগে তাদের আটক করে পশ্চিমবঙ্গের বহরমপুর জেলে পাঠানো হয়। সেখান থেকে সোনাপুর সীমান্ত দিয়ে পুশব্যাক করা হয়।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

মুজিবনগরে নারী-শিশুসহ ১৯ বাংলাদেশিকে সীমান্তে ঠেলে দিল বিএসএফ

আপলোডের সময় : ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫