ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ
বন বিভাগের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে মেহেরপুরে প্রকৌশলী ও কলেজছাত্র নিহত

মেহেরপুর শহরের কেন্দ্রস্থলে মঙ্গলবার সকালে ঘটে গেছে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে মুখোমুখি দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ও এক কলেজছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার(২৫ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে বনবিভাগের সামনের সড়কে দ্রুতগতির দুটি মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা খায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে তড়িঘড়ি করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন—মোঃ এ কে এম মাহফুজুর রহমান (৪৭), সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য বিভাগ, গাংনী)। তার মোটরসাইকেলের নম্বর: ঢাকা মেট্রো হ-৩৬-৫৪২৯। তিনি মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা, মৃত হাসান আলীর ছেলে।
অপর নিহত ব্যক্তি মোঃ আকমল হোসেন (২০), মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী। তার বাড়ি শেখপাড়ায়। পিতা মাবু মির। তার ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর: মেহেরপুর হ-১৩-৫১৯৪।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুই বাইকারের মধ্যে কেউই গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। মুখোমুখি সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, মোটরসাইকেল দু’টি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে পড়ে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পান।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
মেহেরপুর সদর থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও সড়কে অসতর্কতার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা।’

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

বন বিভাগের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে মেহেরপুরে প্রকৌশলী ও কলেজছাত্র নিহত

আপলোডের সময় : ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫