ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ

মেহেরপুরে পৃথক দুই মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন এবং হত্যার পৃথক দুই মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই দণ্ডপ্রাপ্তকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুর ১টা ১৫ মিনিটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম ২০১৬ সালের একটি ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন। গাংনী থানায় দায়ের হওয়া ওই মামলায় মোহাম্মদপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে স্বপন আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।

রায়ের অংশ হিসেবে স্বপনকে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

অন্যদিকে, মাত্র ৫ মিনিট পর দুপুর ১টা ২০ মিনিটে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা ২০১৬ সালের একটি হত্যা মামলার রায় ঘোষণা করেন।

ওই রায়ে গাংনীর আকুকপুর বাজার পাড়ার ইমারুল ওরফে ইমার ছেলে সেন্টুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলাটি গাংনী থানায় ২০১৬ সালের ২৪ ডিসেম্বর দায়ের হয় এবং বিচারকাজ চলাকালে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

রায় ঘোষণার পর আদালতের পাবলিক প্রসিকিউটররা বলেন, “এই রায়গুলোর মাধ্যমে আদালত আবারও প্রমাণ করেছে, অপরাধ করে কেউ পার পাবে না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের অপরাধের সংখ্যা হ্রাস পাবে এবং বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা আরও দৃঢ় হবে।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

মেহেরপুরে পৃথক দুই মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপলোডের সময় : ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫