ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ
কোটিপতিদের গ্রামের কোটিপতি মাদক ব্যবসায়ী

মুজিবনগরে কোটিপতি মাদক সরবরাহকারী তুষার গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগরের আলোচিত মাদক সরবরাহকারী তুষার আলি (২৮) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন।

শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মুজিবনগর থানার কোমরপুর ক্লাবপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোমরপুর পুলিশ ফাঁড়ির এএসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টিম।

গ্রেপ্তারের সময় তুষারের কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল, নগদ ২ হাজার ৫০০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি কোমরপুর ক্লাবপাড়ার বাসিন্দা এবং আজিজুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তুষার ওই এলাকার বিত্তশালী অনলাইন ক্যাসিনো ব্যবসায়ীদের কাছে হোম ডেলিভারির মাধ্যমে ফেনসিডিল সরবরাহ করতেন। গোপনে বিপুল সম্পদের মালিক হওয়ায় এলাকায় ‘অদৃশ্য কোটিপতিথ হিসেবে পরিচিতি পান তিনি। বিলাসবহুল জীবনযাপন, দামি মোটরসাইকেল ও ঘরবাড়ির কারণে তিনি এলাকায় সন্দেহের কেন্দ্রে ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, কোটিপতিদের গ্রাম নামে পরিচিত কোমরপুরের আড়ালে গড়ে উঠেছে একটি সুসংগঠিত মাদক সাম্রাজ্য। তুষার শুধু নিজে মাদক বিক্রি করতেন না, বরং নতুন প্রজন্মের কয়েকজনকেও এই ব্যবসায় জড়িয়ে তুলেছেন।

তুষারের গ্রেপ্তারে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একজন স্থানীয় শিক্ষক বলেন, ‘যদি পুলিশ ধারাবাহিক অভিযান চালায়, তাহলে কোমরপুরে আবার শান্তি ফিরবে।:

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘আটক তুষারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তার সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

কোটিপতিদের গ্রামের কোটিপতি মাদক ব্যবসায়ী

মুজিবনগরে কোটিপতি মাদক সরবরাহকারী তুষার গ্রেপ্তার

আপলোডের সময় : ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫