ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ

বসতবাড়ির পেছন থেকে গাঁজা গাছ উদ্ধারঃ আটক ১

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বসতবাড়ির পেছন থেকে তিনটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ, যার বাজার মূল্য ১ লাখ টাকা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মুজিবনগর থানা পুলিশ।
অভিযানকালে উপজেলার মোনাখালী গ্রামের বাসিন্দা বুলবুল হোসেনের (৩৫) বসতবাড়ির পেছনে টয়লেটসংলগ্ন স্থানে রোপণ করা তিনটি গাঁজার গাছ পাওয়া যায়। উদ্ধার করা গাছগুলোর আনুমানিক ওজন ১০ কেজি এবং বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে আমরা বুলবুল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করি। তার টয়লেটের পাশে চাষ করা তিনটি গাঁজার গাছ উদ্ধার করি। সে নিজেই এগুলো রোপণ ও পরিচর্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তিনি আরও বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে আমরা কঠোর অবস্থানে আছি। স্থানীয়দের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। এ ঘটনায় আটক বুলবুল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মুজিবনগর থানা পুলিশ।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

বসতবাড়ির পেছন থেকে গাঁজা গাছ উদ্ধারঃ আটক ১

আপলোডের সময় : ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৬ আগস্ট ২০২৫