ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ

মেহেরপুরে ৪০৫ পিস ইয়াবাসহ আটক-১

মেহেরপুর শহরের ওয়াপদা মোড়ে মাদকবিরোধী অভিযানে ৪০৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক যুবকের মো. ইয়াসিন আলী (৩৬) গাংনীর আকবপুর বাজারপাড়ার মৃত আনসার আলির ছেলে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে শহরের উপজেলা মডেল মসজিদের সামনে মাদক পাচারের গোপন সংবাদ পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে জেলা কার্যালয়ের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ইয়াসিন আলীকে মডেল মসজিদের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে দুটি পলিথিনে মোড়ানো মোট ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকৃত ইয়াসিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

মেহেরপুরে ৪০৫ পিস ইয়াবাসহ আটক-১

আপলোডের সময় : ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫