ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ
উদ্ধারকৃত ডলারের বাজার মূল্য ৬২ লাখ টাকা

আনন্দবাসে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী বিজিবির জালে

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ডলারের বাজারমূল্য ৬২ লাখ টাকার বেশি।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এই অভিযান চালায়। আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর শেখ (৪০)। তিনি আনন্দবাস গ্রামের মৃত আফসার শেখের ছেলে।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আনন্দবাস সীমান্ত দিয়ে মার্কিন ডলার পাচারের চেষ্টা হবে। পরে সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে ফাইসাতলা এলাকায় আভিযানিক দল অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে শূন্যরেখা থেকে বাইসাইকেলে ঘাসভর্তি বস্তা নিয়ে আসতে দেখে জাহাঙ্গীরকে আটক করা হয়। তল্লাশিতে কালো স্কচটেপে মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার হয়। এসময় একটি বাইসাইকেল ও বাটন মোবাইলও জব্দ করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত ডলার ও মালামালের মোট মূল্য ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা। আটক জাহাঙ্গীরকে মুজিবনগর থানায় হস্তান্তর করে নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , ‘আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং ডলারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।’

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

উদ্ধারকৃত ডলারের বাজার মূল্য ৬২ লাখ টাকা

আনন্দবাসে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী বিজিবির জালে

আপলোডের সময় : ১১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫