ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ
আইএসপিআর এর বিজ্ঞপ্তি

নারী নির্যাতনের অভিযোগে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন

নারী নির্যাতনের অভিযোগে সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শুক্রবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রকাশিত হয়। অভিযোগকারী একজন প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী, যিনি পূর্বে একটি চাঞ্চল্যকর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে বরখাস্ত হন এবং বর্তমানে কারাভোগ করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়ানোর আগেই সেনাবাহিনী বিষয়টি জেনে তদন্ত শুরু করে। সংবেদনশীলতা ও অভিযোগকারীর মর্যাদা বিবেচনায় প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে, সেনা আইন অনুযায়ী কার্যক্রম চলছে। ইতোমধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে।

এছাড়া বরখাস্ত সেনা সদস্যদের সরকারি বাসস্থান বা সুযোগ-সুবিধা পাওয়ার নিয়ম নেই। তবে মানবিক কারণে, তার সন্তানের এসএসসি পরীক্ষা বিবেচনা করে পরিবারকে সাময়িকভাবে সরকারি বাসস্থানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।

সেনাবাহিনী জানায়, নৈতিকতা ও শৃঙ্খলা রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ এবং অপরাধ প্রমাণ হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

আইএসপিআর এর বিজ্ঞপ্তি

নারী নির্যাতনের অভিযোগে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন

আপলোডের সময় : ০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫