ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সাফল্য

মেহেরপুরে ১২২ মোবাইল ও প্রতারণার ১০ লাখ টাকা উদ্ধার

মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জুন ও জুলাই মাসে একাধিক অভিযানে ১২২টি হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে। একইসঙ্গে মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১০ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন ও টাকা ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সূত্র জানায়, জেলার সদর, গাংনী ও মুজিবনগর থানার বিভিন্ন এলাকার ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ফোন ও অর্থ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে সদর থানা এলাকা থেকে ৪৪টি, গাংনী থেকে ৬১টি এবং মুজিবনগর থেকে ১৭টি হারিয়ে যাওয়া ফোন রয়েছে। অন্যদিকে নগদ অর্থের মধ্যে মুজিবনগর থানার মামলার সূত্রে ৯ লাখ ১৭ হাজার টাকা এবং সদর ও গাংনী থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া আরও এক লাখ এক হাজার টাকা শনাক্ত করা হয়।

পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বলেন, ‘আমরা চাই সাধারণ মানুষ প্রতারণা ও সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকুক। প্রযুক্তি ব্যবহার করে অপরাধীরা যেভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, আমরা সেভাবেই প্রযুক্তি ব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। উদ্ধারকৃত সম্পদ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া আমাদের দায়িত্ব।’

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সাফল্য

মেহেরপুরে ১২২ মোবাইল ও প্রতারণার ১০ লাখ টাকা উদ্ধার

আপলোডের সময় : ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ আগস্ট ২০২৫