ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ
জেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মশালা ও মুজিবনগরে উঠান বৈঠক

মেহেরপুরে সাংগঠনিক সফরে আসছেন এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ

আগামীকাল ৩১ আগস্ট, রবিবার সাংগঠনিক সফরে মেহেরপুর আসছেন ন্যাশনালিস্ট কনভেনশন পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জনাব সরোয়ার তুষার ও কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জনাব মোল্যা রহামাতুল্লাহ। সফরকালে তাদের সঙ্গে থাকবেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমেদ এবং কেন্দ্রীয় সদস্য ও মেহেরপুরের অঞ্চল তত্ত্বাবধায়ক জনাব সোহেল রানা।
সফরসূচি অনুযায়ী, রবিবার সকাল ১১টায় মেহেরপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ও উপজেলা সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হবে। এ কর্মশালায় স্থানীয় নেতৃত্বকে সাংগঠনিক কর্মকৌশল ও রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হবে। পরে বিকেল ৪টায় ঐতিহাসিক মুজিবনগর পর্যটন মোটেলে উঠান বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্র জানিয়েছে, এ সফরের মূল লক্ষ্য হচ্ছে জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা, কর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি করা এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি সফল করার জন্য মাঠ পর্যায়ের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করা। এছাড়া স্থানীয় সমস্যাবলী ও দলীয় কার্যক্রমে উদ্ভূত সংকট নিরসনেও আলোচনা হবে বলে জানা গেছে।
নেতারা মনে করছেন, এই সফরের মাধ্যমে এনসিপি মেহেরপুরে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং জেলার তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার সুযোগ তৈরি হবে। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃত্বের এ সফরকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

জেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মশালা ও মুজিবনগরে উঠান বৈঠক

মেহেরপুরে সাংগঠনিক সফরে আসছেন এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ

আপলোডের সময় : ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ আগস্ট ২০২৫