ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ

দারিয়াপুর সীমান্তে মা-দুই মেয়েকে পুশ ইন করল বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে এক নারী ও তার দুই মেয়েকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বিজিবির সদস্যরা তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাট জেলার আব্দুস সালামের স্ত্রী মমতা বেগম (৫৭) এবং তার দুই মেয়ে ময়না বেগম (৩০) ও মাহিনুর (২৫)।

মমতা বেগম জানান, প্রায় ৩০ বছর আগে তিনি ভারতের হরিয়ানায় বসবাস শুরু করেন। সেখানেই দুই মেয়ের বিয়ে হয়। কয়েক দিন আগে ভারতীয় পুলিশ হঠাৎ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ সদস্যরা দারিয়াপুর সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে দিয়ে বাংলাদেশে প্রবেশে বাধ্য করে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘আটক তিনজনের দেওয়া ঠিকানা যাচাই করতে বাগেরহাটে পুলিশের কাছে বার্তা পাঠানো হয়েছে। পরিচয় সঠিক প্রমাণিত হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, দারিয়াপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১১২-এর ৩ এস পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

দারিয়াপুর সীমান্তে মা-দুই মেয়েকে পুশ ইন করল বিএসএফ

আপলোডের সময় : ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫