ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ

মেহেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারঃ হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে দুই সন্তানের জননী টলি খাতুন (৩৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত টলি খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের সবেদ আলীর মেয়ে। প্রায় ত্রিশ বছর আগে তার বিয়ে হয় গাংনীর কাজিপুর সর্দ্দারপাড়ার তাজুল ইসলামের সঙ্গে।

টলির পরিবার অভিযোগ করেছে, স্বামী তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিলেন। মঙ্গলবার গভীর রাতে তাকে পিটিয়ে হত্যা করে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তাজুল। নিহতের ফুফু মুর্শিদা খাতুন বলেন, “টলির শরীরে আঘাতের চিহ্ন আছে। গলায় দাগ, পেটে আঘাতের ক্ষত। ওকে হত্যা করা হয়েছে। আমি তাজুলের ফাঁসি চাই।”

অভিযুক্ত স্বামীর চাচা এনামুল হক অবশ্য ভিন্ন দাবি করেছেন। তার ভাষ্য, “তাজুল তার স্ত্রীকে ভালোবাসত। এমনকি মায়ের নামে থাকা জমিও স্ত্রীর নামে রেজিস্ট্রি করে দিয়েছে। গতকাল শাশুড়িকে ভাত না দেওয়ায় তাদের মধ্যে ঝগড়া হয়। টলি হুমকি দিয়েছিল আত্মহত্যা করার।”

গাংনী থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল করিম বলেন, “মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

মেহেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারঃ হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আপলোডের সময় : ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫