ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ
মেহেরপুরের সন্তান থেকে হাইকোর্টের বিচারপতি

বিচারপতি আসিফ হাসানকে মেহেরপুর জেলা বারের সংবর্ধনা

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত অতিরিক্ত বিচারপতি আসিফ হাসানকে সংবর্ধনা দিয়েছে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সমিতির মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় জেলা বারের সকল সদস্য উপস্থিত ছিলেন।
বিচারপতি আসিফ হাসান মেহেরপুর জেলা আইনজীবী সমিতির ৩৯ নম্বর সদস্য। তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা স্মারক তুলে দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহাম্মদ বিজন, সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর এ এস এম সাইদুর রাজ্জাক টোটন এবং সিনিয়র সদস্য অ্যাডভোকেট মখলেছুর রহমান খান স্বপন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সভাপতি অ্যাডভোকেট মারুফ আহাম্মদ বিজন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক টোটন। বক্তব্য রাখেন বারের সিনিয়র সদস্য, সাবেক ও বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সভায় বক্তব্যে বারের সাবেক সভাপতি ও জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য বলেন, ‘আমাদের জেলার সন্তান ও মেহেরপুর বারের গর্বিত সদস্য হাইকোর্টে বিচারপতি নিযুক্ত হওয়ায় আমরা সত্যিই গর্বিত। আমি প্রস্তাব রাখছি, আসিফ হাসানের সম্মানে মেহেরপুর জেলা বারের ৩৯ নম্বর সদস্যপদটি স্থায়ীভাবে সংরক্ষিত করা হোক।’
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মারুফ আহাম্মদ বিজন বলেন, ‘আমাদের ছোট্ট জেলা থেকে এই প্রথম কেউ হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন, এটি আমাদের জন্য ঐতিহাসিক অর্জন। আসিফ আহামেদের এই নিয়োগ প্রমাণ করেছে, মেহেরপুর থেকেও বিচারাঙ্গনের সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব। চাকরি বিধি অনুযায়ী বিচারকদেরর অবসরের বয়স ৬৭ বছর। আমরা প্রত্যাশা করি, এর মধ্যেই তিনি নিজের যোগ্যতায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ অলংকৃত করবেন।
সংবর্ধিত বিচারপতি আসিফ হাসান বলেন,
‘আমি সব সময় আমার বারকে শ্রদ্ধা করেছি, কখনো অসম্মান করিনি। এখানকার সকল আইনজীবীরও উচিত নিজেদের বারের মর্যাদা অক্ষুণ্ণ রাখা। রাস্তায় চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার মতো কাজ এড়িয়ে চলা প্রয়োজন। আমাদের সকল আলোচনা এবং আড্ডা বার ও আদালতের মধ্যেই সীমাবদ্ধ থাকলে পেশার মর্যাদা আরও বৃদ্ধি পাবে।’
উল্লেখ্য, বিচারপতি আসিফ হাসান মেহেরপুর জেলার সন্তান। তিনি স্থানীয় বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে ঢাকার একটি স্বনামধন্য কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ও স্নাতকোত্তর (এলএলএম) ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনের শুরুতে তিনি মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইনপেশায় আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন এবং উচ্চ আদালতে আইন পেশায় সুনামের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বহু গুরুত্বপূর্ণ মামলায় রাষ্ট্র ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে আইনজীবী হিসেবে সফলভাবে লড়াই করেছেন। সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মীদের আস্থা অর্জন করেন। ২০২৫ সালের আগস্ট মাসে যোগ্যতার স্বীকৃতি স্বরূপ তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

মেহেরপুরের সন্তান থেকে হাইকোর্টের বিচারপতি

বিচারপতি আসিফ হাসানকে মেহেরপুর জেলা বারের সংবর্ধনা

আপলোডের সময় : ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫