
মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কুতুবপুর ও পিরোজপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় জেলা এনসিপির কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আসিক রাব্বি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সংগঠক ইঞ্জিনিয়ার সাজেদুর রহমান। কর্মশালা পরিচালনা করেন জেলা এনসিপির সদস্য (সংগঠন/দপ্তর) মো. হাসনাত জামান সৈকত।
সভায় আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন এনসিপির আহ্বায়ক রেজাউল হক, সদস্য সচিব রফিকুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. পাইন আলী, সদস্য সচিব আনারুল ইসলাম, শিক্ষক আব্দুস সালামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা।
এ সময় জেল এনসিপির সদস্য (অর্থ) তামিম ইসলাম, সদস্য (লিয়াজো) মাহাবুব ই তৌহিদ রবিন, সদর উপজেলা এনসিপির সদস্য (প্রচার) মুহা. মুবারক হুসাইন এবং মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন।
রাজনৈতিক কর্মশালায় জুলাই সনদ, গণভোট, সাংগঠনিক বিস্তৃতি ও রাজনৈতিক কার্যক্রমের গতিশীলতা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন ও স্বৈরাচারী রাজনীতির অবসানে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই। তারা সংগঠনের তৃণমূল পর্যায়ে সদস্য বৃদ্ধি ও রাজনৈতিক সচেতনতা জোরদারের আহ্বান জানান।

প্রতিনিধির নাম 










