ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়

ঘুষ গ্রহণকারী ও প্রদানকারী উভয়কেই অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে

যে ব্যক্তি ঘুষ খাচ্ছে সে যেমন অপরাধী, তেমনি যিনি ঘুষ দিচ্ছেন তিনিও সমান অপরাধী। দুর্নীতি বিষয়ে এমন স্পষ্ট বার্তা দিয়ে মেহেরপুরে আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় সততার চর্চা ও জবাবদিহির উপর জোর দিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। তাঁর মতে, শুধু একজনকে দোষী দেখালে হবে না, ঘুষ গ্রহণকারী ও প্রদানকারী উভয়কেই অপরাধী হিসেবে চিহ্নিত করা না গেলে দুর্নীতির মূল শেকড় উপড়ে ফেলা সম্ভব নয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় পুলিশ সুপারের বক্তব্যের পর পুরো মিলনায়তনে নতুন আলোচনার জন্ম হয়, দুর্নীতির দায় কে নেবে?

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর বলেন, ‘দেশের সরকারি প্রকল্প বাস্তবায়নে নানা দপ্তরে একই প্রকল্প পুনরাবৃত্তি ও বিদ্যমান আইনে দুর্নীতির সুনির্দিষ্ট সংজ্ঞার অভাব সমস্যাকে আরও জটিল করছে। মানুষের সেবা করা সরকারি কর্মকর্তাদের মৌলিক দায়িত্ব, উল্লেখ করে তিনি বলেন, সেই জায়গায় সততার পরিচয় না দিলে উন্নয়ন কাগজে থাকবে, বাস্তবে নয়, দায়ভার আমাদেরই।

তিনি আরও সতর্ক করে বলেন, ‘শুধু দিবস পালন বা আলোচনা সভা করলেই দায় শেষ হয় না। স্বজনপ্রীতি আর ঘুষের চক্র ভাঙতে না পারলে সব আয়োজন দেখানোর জন্যই থেকে যাবে। তারুণ্যের কাঁধে দায় চাপিয়ে নিজেদের দূরে সরিয়ে রাখার সময় শেষ। শপথ নিতে হবে আমাদেরই।’

সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন ও নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সততা, জবাবদিহি ও নৈতিকতার চর্চা জোরদারের আহ্বান জানিয়ে সকল বক্তা অনুষ্ঠানের প্রায় একই সুরে বলেন, দুর্নীতিমুক্ত দেশ চাইলে কথার চেয়ে কাজে পরিবর্তন আনতে হবে আগে, এখনই।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়

ঘুষ গ্রহণকারী ও প্রদানকারী উভয়কেই অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে

আপলোডের সময় : ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫