ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ

শতাব্দীর সেরা নির্বাচন উপহার দিতে নিরপেক্ষতার আহ্বান বিভাগীয় কমিশনারের

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেছেন, শতাব্দীর সেরা সংসদ নির্বাচন উপহার দেওয়া এবং গণভোট নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকারি কর্মকর্তাদের নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

শনিবার(১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস মিলনায়তনে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, নির্বাচন একটি সাংবিধানিক ও পবিত্র দায়িত্ব। জনগণের ভোটাধিকার যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পাশাপাশি গণভোট ও পোস্টাল ভোট নিয়ে ব্যাপক প্রচার প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

সভায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। নির্বাচনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি, করণীয় ও আন্তঃদপ্তর সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

শতাব্দীর সেরা নির্বাচন উপহার দিতে নিরপেক্ষতার আহ্বান বিভাগীয় কমিশনারের

আপলোডের সময় : ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫