ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উদীচী মেহেরপুরের দীপ্ত মোমবাতি প্রজ্বালন

মহান মুক্তিযুদ্ধের শেষ প্রহরে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্মম হত্যাযজ্ঞে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে উদীচী মেহেরপুর জেলা সংসদ।

রোববার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে শহীদ ড. শামসুজ্জোহা পার্কের শহীদ মিনারে আয়োজিত এ কর্মসূচিতে মোমবাতির আলোয় শ্রদ্ধা নিবেদন করা হয় বীর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। স্বাধীনতার ঠিক আগমুহূর্তে যাদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল, সেই আত্মত্যাগী মানুষদের স্মরণে পরিবেশটি হয়ে ওঠে আবেগঘন ও শোকাবহ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদীচী মেহেরপুর জেলা সংসদের সভাপতি সুশীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সহ-সভাপতি শহিদুল ইসলাম কানন, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, রমা ব্যানার্জীসহ সংগঠনের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন রাজন, রাজিয়া সুলতানা, আরাত্রিকা চক্রবর্তী, মাহফুজ ও উদীচীর অন্যান্য নেতা-কর্মীরা।

এ সময় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ শুধু একটি দিনের স্মৃতিতে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁদের আদর্শ ধারণ করেই সাম্প্রদায়িকতা, অপশক্তি ও স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মোমবাতির ক্ষুদ্র আলোয় তারা প্রত্যয় ব্যক্ত করেন, “বুদ্ধিজীবীদের রক্তে অর্জিত এই দেশকে অন্ধকারের দিকে যেতে দেওয়া হবে না।”

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উদীচী মেহেরপুরের দীপ্ত মোমবাতি প্রজ্বালন

আপলোডের সময় : ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫