ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ
স্বেচ্ছা আত্মগোপনের কথা স্বীকার

এনসিপি নেতার বাবা কামরুল ইসলামকে দর্শনা থেকে উদ্ধার করলো ডিবি

মেহেরপুরে এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও এনসিপির জেলা কমিটির সদস্য তামিম ইসলামের পিতা কামরুল ইসলামকে উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শণা থানাধীন শ্যামপুর জোড়া বটতলার একটি ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
উল্লেখ্য, মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গত ৮ ডিসেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারে উৎকণ্ঠা তৈরি হয়। এ ঘটনায় তার ছেলে তামিম ইসলাম ১০ ডিসেম্বর মেহেরপুর সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের খবরটি কালবেলা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি নিয়ে জেলায় চঞ্চলের সৃষ্টি হয়।
ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল ইসলাম জানান, ব্যক্তিগত কারণে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তবে এ ঘটনায় কোনো অপরাধ সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটা যাচাইসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে উদ্ধার হওয়ার খবরে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন।
এনসিপি নেতা তামিম বলেন,’আমার বাবাকে সুস্থভাবে উদ্ধার করে আনার জন্য মেহেরপুর জেলা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে অনেক গণমাধ্যম গুরুত্ব দিয়ে খবরটি প্রকাশ করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মেহেরপুর সদর থানায় পূর্বের করা জিডিটি আমরা প্রত্যাহার করে নিয়েছি।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

স্বেচ্ছা আত্মগোপনের কথা স্বীকার

এনসিপি নেতার বাবা কামরুল ইসলামকে দর্শনা থেকে উদ্ধার করলো ডিবি

আপলোডের সময় : ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫