ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ
এক সপ্তাহেও মিলেনি সন্ধান

মেহেরপুরে নিখোঁজ জুলাই যোদ্ধার পিতা, আতঙ্কে পরিবার

মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা কমিটির সদস্য তামিম ইসলামের পিতা কামরুল ইসলাম। এ ঘটনায় পরিবারজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

নিখোঁজ কামরুল ইসলাম একজন ফিলিং স্টেশন ব্যবসায়ী এবং মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি মেহেরপুর সরকারি কলেজপাড়ার বাসিন্দা ও হায়দার আলীর ছেলে। এ ঘটনায় তাঁর ছেলে তামিম ইসলাম মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৪৯২, তারিখ ১০ ডিসেম্বর ২০২৫।

তামিম ইসলাম জানান, গত ৮ ডিসেম্বর তাঁর বাবা হিরো হোন্ডা ব্র্যান্ডের একটি হাংক মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। নিখোঁজের সময় তিনি কালো রঙের প্যান্ট, লাল গেঞ্জি এবং নীল রঙের ব্লেজার পরিহিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এতে করে পরিবারটি চরম দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।’

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে বিভিন্নভাবে অনুসন্ধান চালানো হচ্ছে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে। অপহরণের আশঙ্কা আছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এখনো তেমন কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে দ্রুত সন্ধান পেতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

এক সপ্তাহেও মিলেনি সন্ধান

মেহেরপুরে নিখোঁজ জুলাই যোদ্ধার পিতা, আতঙ্কে পরিবার

আপলোডের সময় : ০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫