ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ
মহিলা জামায়াত নেত্রীদের ওপর হামলার অভিযোগ

মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন

মেহেরপুরের সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের গহরপুর গ্রামে নির্বাচনী কার্যক্রম চলাকালে মহিলা জামায়াত নেত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মেহেরপুর জেলা শাখা।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে গহরপুর গ্রামে নির্বাচনী প্রচারণার সময় এই হামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রেস রিলিজে দেওয়া জেলা জামায়াতের অভিযোগ অনুযায়ী, হামলার আগে স্থানীয় বিএনপি সমর্থিত কয়েকজন ব্যক্তি মহিলা জামায়াত নেত্রীদের নির্বাচনী কার্যক্রমে অংশ না নেওয়ার জন্য হুমকি দেন। অভিযোগে বলা হয়, প্রায় সাত দিন আগে অভিযুক্তরা হুমকি দিয়ে বলেন, এলাকায় কোনো মহিলা জামায়াত নেত্রী ভোট চাইতে পারবেন না। ভোট চাইলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হবে এবং ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হবে।
জামায়াতের দাবি, শনিবার বেলা ১১টার দিকে মহিলা জামায়াতের নেতাকর্মীরা গহরপুর গ্রামে গেলে আলিহিম ও হায়দার নামে দুই ব্যক্তির নেতৃত্বে ৭–৮ জন তাদের ওপর হামলা ও গালিগালাজ করে। একপর্যায়ে ভয়ভীতি প্রদর্শন করে একটি বাড়িতে জোরপূর্বক আটকে রাখার ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে তাদের উদ্ধারের জন্য জামায়াতের কয়েকজন কর্মী ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা করা হয় বলে দাবি করেছে দলটি। এতে আনছারুল, আশরাফুল ও সোহেল রানা নামে তিনজন আহত হন। পরবর্তীতে জামায়াতের নির্বাচনী টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলার অভিযোগ ওঠে এবং আরও দুইজন আহত হওয়ার কথা জানানো হয়।
এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন সংবাদ সম্মেলনে বলেন,
‘মহিলা নেত্রীদের ওপর হামলা ও জিম্মি করে রাখার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি।’
এই ঘটনায় মেহেরপুর-১ সংসদীয় আসনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “অভিযোগ পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ, যৌথ বাহিনী ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সমগ্র বিষয়টি তারা তদন্ত করছেন।’

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

মহিলা জামায়াত নেত্রীদের ওপর হামলার অভিযোগ

মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন

আপলোডের সময় : ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬