ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেহেরপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার তিনটি উপজেলা নিয়ে গঠিত দুটি সংসদীয় আসনের নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৮ দশমিক ৯ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক ও ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা অস্ত্র ও গোলাবারুদসহ সর্বাত্মক প্রস্তুত অবস্থায় রয়েছে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে বিজিবি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা আইনবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সন্দেহজনক তৎপরতা নজরদারিতে রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, মেহেরপুর ও চুয়াডাঙ্গা এই দুই জেলার মোট সাতটি উপজেলা নিয়ে গঠিত চারটি সংসদীয় আসনের অধীনে থাকা ৫৬৭টি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১৯ দশমিক ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব প্লাটুন সংশ্লিষ্ট এলাকায় টহল, চেকপোস্ট ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

প্রশাসন সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, পুলিশ, র‍্যাবসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি বজায় থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করবে সংশ্লিষ্ট বাহিনী ও জেলা প্রশাসন।

নির্বাচন ঘিরে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে আস্থা তৈরিতে এই মোতায়েন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন

আপলোডের সময় : ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬