ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ পদে চূড়ান্ত ফলাফল ঘোষণা

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন–২০২৫ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ১১টি পদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় সব পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ২০ ডিসেম্বর ভোট গ্রহণের কথা থাকলেও ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি পদের জন্য একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় নির্বাচন কমিশন বিধি অনুযায়ী সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা প্রেস ক্লাবের নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পথ সুগম হলো।

চূড়ান্ত ফলাফল অনুযায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তোজাম্মেল আযম (যুগান্তর), সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাসের চৌধুরী (নিউজ টাইমস)। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহাবুর চান্দু(মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনার সম্পাদক ও ভি নিউজ, জেলা প্রতিনিধি)। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ সিদ্দিকী শাহীন (দিনেক খবর, জবাবদিহি) এবং অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হন দিলরুবা খাতুন (বাসস/প্রতিদিনের সংবাদ)। গণযোগাযোগ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ তোফায়েল হোসেন (দৈনিক ইনকিলাব ও ঢাকা মেইল, জেলা প্রতিনিধি)। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন মাসুদ রানা (এশিয়ান এজ/আমাদের অর্থনীতি)।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ড. আমানুর আমান (ডেইলি সান ও বণিক বার্তা, আঞ্চলিক প্রতিনিধি), মূর্তজা ফারুক রুপক (ভোরের কাগজ, জেলা প্রতিনিধি), সিরাজুদ্দোজা পাভেল (দৈনিক আমার সংবাদ, জেলা প্রতিনিধি) এবং খান মাহমুদ আল রাফি (দৈনিক কালবেলা, জেলা প্রতিনিধি)।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ারুল হক কালু এবং সদস্য ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান। নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করে আইনগত প্রক্রিয়ায় ফলাফল ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত কমিটি মেহেরপুরে সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ পদে চূড়ান্ত ফলাফল ঘোষণা

আপলোডের সময় : ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫