ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ

মেহেরপুরে বিএনপির ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক প্রস্তুতি সমাবেশ ও র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আহবানে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক প্রস্তুতি সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে মেহেরপুরে।
জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে শুক্রবার (১৭ মে) বিকেল ৫টায় জেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান।
বক্তব্যে তিনি বলেন, “বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান যে কমিটি গঠন করেছেন, তার মাধ্যমে আমরা তৃণমূলে সম্মেলন ও কাউন্সিলের মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচন করেছি। এই নেতৃত্ব কোনো গোষ্ঠীর কাছে নয়, বরং জনগণের কাছে জবাবদিহি করে। আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে, তাদেরকে আগামীতে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।”
বক্তব্য রাখছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কাথুলি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত এ র‌্যালিতে বিপুল সংখ্যক তরুণ নেতাকর্মীর উপস্থিতিতে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, সদস্য ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, খায়রুল বাশার, ওমর ফারুক লিটন, মীর ফারুক, সাবেক যুগ্ম সম্পাদক আঃ রহিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত না হলে গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। এই আয়োজনের মধ্য দিয়ে তরুণ সমাজকে রাজনীতির মূলধারায় সম্পৃক্ত করতে চায় বিএনপি।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

মেহেরপুরে বিএনপির ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক প্রস্তুতি সমাবেশ ও র‍্যালি

আপলোডের সময় : ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫