ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ

জেলা আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গাংনীতে বিএনপির গণমিছিল

ব্যক্তি ইচ্ছায় কমিটি গঠন, কমিটি বাণিজ্য এবং অপশক্তির দোসরদের দলে পদায়নের অভিযোগ তুলে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গাংনীতে গণমিছিল করেছে উপজেলা বিএনপি।
রবিবার (১৮ মে) বিকেল পাঁচটায় গাংনী উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বাজার থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
মিছিল শেষে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ব্যক্তিকেন্দ্রিক ইচ্ছা ও বাণিজ্যের মাধ্যমে গঠিত জেলা আহ্বায়ক কমিটি বিএনপির আদর্শ ও ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করেছে। এতে দলে বিভাজন ও ক্ষোভ তৈরি হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি বাবু সাবের, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর সুজন, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজি, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজসহ গাংনী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় বক্তারা অবিলম্বে তদন্তপূর্বক বিতর্কিত জেলা আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে নতুন ও গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

জেলা আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গাংনীতে বিএনপির গণমিছিল

আপলোডের সময় : ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫