ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ

গাংনীতে এনসিপির উদ্যোগে উৎসব মুখর পরিবেশে কোরবানির মাংস বিতরণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক মেহেরপুরের গাংনী উপজেলায় দ্বিতীয় দিনের মতো প্রায় ৩০০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। ঈদুল আযহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে দলটির এই উদ্যোগ গ্রহণ করা হয়।

রবিবার (৮ জুন) সকাল থেকে গাংনীর বিভিন্ন গ্রাম ও পাড়ায় গিয়ে নিজ হাতে মাংস পৌঁছে দেন এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। মাংস বিতরণ কেন্দ্র করে এলাকায় এক ধরনের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এনসিপির উদ্যোগে উৎসব মুখর পরিবেশে কোরবানির মাংস বিতরণ

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেন, ‘আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোও ঈদের আনন্দে শরিক হোক। এ লক্ষ্যেই আমাদের ক্ষুদ্র এই প্রচেষ্টা।’

দ্বিতীয় দিনের এই কার্যক্রমে দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং গোটা কার্যক্রমকে সংগঠিতভাবে সম্পন্ন করেন।

এর আগে ঈদের প্রথম দিনেও এনসিপির পক্ষ থেকে গাংনী উপজেলায় ২৫০টি পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছিল।

উল্লেখযোগ্য ভাবে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ আমির হামজা, শামীম আহমেদ আজম, আকাশ প্রমুখ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও জেলা জুড়ে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

গাংনীতে এনসিপির উদ্যোগে উৎসব মুখর পরিবেশে কোরবানির মাংস বিতরণ

আপলোডের সময় : ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫