ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ
হরিরামপুর বিলে মিলল ভাসমান মরদেহ

বিজিবির ধাওয়ায় সীমান্তে যুবকের মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তঘেঁষা হরিরামপুর বিলে বিজিবি’র ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বাবু শেখ ওরফে মিঠু (৪০)। তিনি মেহেরপুর শহরের পুরোনো পোস্ট অফিসপাড়ার বাসিন্দা শুকুর আলীর ছেলে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে ভারতের সীমান্তের দিকে চার যুবক যাওয়ার চেষ্টা করলে বাংলাদেশের ভূখণ্ডে মেহেরপুর ঝাঝা বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে চারজনই হরিরামপুর বিলে ঝাঁপ দেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে উঠলেও বাবু নিখোঁজ হন।
পরদিন সকালে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে হরিরামপুরে গেলে বিলের পাহারাদাররা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের কাছ থেকে বিজিবির ধাওয়ার কথা জানা গেছে। গোয়েন্দা সংস্থাও বিষয়টি খতিয়ে দেখছে।’
নিহতের পরিবার জানিয়েছে, বাবু শেখ একজন মাদকসেবী ছিলেন। পুলিশেরও ধারণা, তিনি মাদক কিনতে সীমান্তে গিয়েছিলেন। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সীমান্ত এলাকায় মাদক কারবার ও বিজিবির ধাওয়ার ঘটনায় এই ধরনের মৃত্যু স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘যেহেতু ঘটনাটি সীমান্ত এলাকায় ঘটেছে, আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।’

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

হরিরামপুর বিলে মিলল ভাসমান মরদেহ

বিজিবির ধাওয়ায় সীমান্তে যুবকের মৃত্যু

আপলোডের সময় : ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫