ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ

দেশের দুঃসময়ে জিয়া পরিবারের ভূমিকা অনস্বীকার্যঃ আমান উল্লাহ আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও খুলনা বিভাগীয় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমান উল্লাহ আমান বলেছেন, ‘জাতির ক্লান্তিকালে বারবার জিয়া পরিবারই আত্মত্যাগের মাধ্যমে মানুষকে মুক্তির পথ দেখিয়েছে।’

শনিবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে জাতিকে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা দিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতন ঘটেছিল। আর সর্বশেষ তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন অধ্যায় সূচিত হয়েছে।

জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিলটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান।

সম্মেলনে জানানো হয়, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একক প্রার্থী থাকায় তারা সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। বাকি পদগুলো সিলেকশনের মাধ্যমে নির্ধারণ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

বিএনপি নেতারা জানান, এই সম্মেলনের মাধ্যমে মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং আন্দোলন-সংগ্রামে নতুন গতি সঞ্চার করবে।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

দেশের দুঃসময়ে জিয়া পরিবারের ভূমিকা অনস্বীকার্যঃ আমান উল্লাহ আমান

আপলোডের সময় : ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ আগস্ট ২০২৫