ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ
মেহেরপুরে এনসিপির সভায় বক্তারা

গণমানুষের প্রত্যাশা পূরণে নতুন সংবিধান জরুরি

গণমানুষের প্রত্যাশা পূরণে নতুন সংবিধান জরুরিঃ মেহেরপুরে এনসিপির সভায় বক্তারা

“উঠানে নতুন সংবিধান” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় মুজিবনগর কমপ্লেক্সের পর্যটন মোটেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব (দক্ষিণাঞ্চল) মোল্লা রহমাতুল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমাদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার মো. সোহেল রানা।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক সংকট ও গণমানুষের অধিকার নিশ্চিত করার জন্য নতুন সংবিধান সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। বিদ্যমান সাংবিধানিক কাঠামো জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তারা বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে হলে জনগণের অংশগ্রহণমূলক একটি সংবিধান প্রণয়ন অপরিহার্য।

তারা আরও জানান, জাতীয় নাগরিক পার্টি এ লক্ষ্যে মাঠে নেমেছে এবং গণমানুষের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই নতুন পথ তৈরি হবে। বক্তাদের মতে, এ আন্দোলন শুধু দলীয় নয়, বরং সর্বস্তরের মানুষের স্বপ্ন ও অধিকারের সাথে সম্পৃক্ত।

আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

মেহেরপুরে এনসিপির সভায় বক্তারা

গণমানুষের প্রত্যাশা পূরণে নতুন সংবিধান জরুরি

আপলোডের সময় : ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ আগস্ট ২০২৫