ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ

মেহেরপুর সীমান্তে ৯৪ লাখ টাকার স্বর্ণসহ আটক-২

মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে বিশেষ অভিযানে চারটি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকৃত স্বর্ণের বারের বাজার মূল্য ৯৪ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ৬ বিজিবি ব্যাটালিয়ন।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে সীমান্ত পিলার ১১৭ থেকে আনুমানিক এক কিলোমিটার ভেতরে শ্যানপাড়া তিন রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কালাম (৪৪) এবং একই এলাকার মৃত ঝন্টু মন্ডলের ছেলে আরজ আলী (৭১)।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসানের নির্দেশনায় বুড়িপোতা বিওপির কমান্ডার নায়েক মোঃ মাসুদ হাওলাদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে দুথজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হলে তাদের থামার সংকেত দেওয়া হয়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ কালামের কোমরে স্কচটেপে মোড়ানো অবস্থায় চারটি স্বর্ণের বার (ওজন আনুমানিক ৭০৪ গ্রাম) পাওয়া যায়। এছাড়াও তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৯৪ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা।
ঘটনার পর বিজিবি সদস্য নায়েক মোঃ মাসুদ হাওলাদার বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানায়, দেশের সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তারা সবসময় সজাগ রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

মেহেরপুর সীমান্তে ৯৪ লাখ টাকার স্বর্ণসহ আটক-২

আপলোডের সময় : ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫