ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ
মেহেরপুরের সিনিয়র সহকারী জজকে তলব সশরীরে!

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় মেহেরপুরের পারিবারিক আদালতের বিচারক মেহেদী হাসান মোবারক মুনিমকে তলব করেছেন উচ্চ আদালত। তিনি মেহেরপুরের সিনিয়র সহকারী জজ। আগামী ১০ আগস্ট সকাল সাড়ে দশটায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে তাকে সশরীরে হাজির হয়ে বিষয়টির লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গত সোমবার (২০ জুলাই ২০২৫) বিচারপতি এস এম কুদ্দুস জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
হাইকোর্টের আদেশের চিঠি সূত্রে জানা গেছে, ফ্যামিলি পিটিশন কেস নম্বর ১৩/২০২২-এর আওতায় ৫ লাখ টাকা ছয় মাসের মধ্যে পরিশোধের শর্তে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ ২৬ জুনের মধ্যে পারিবারিক আদালতে পৌঁছালেও বিচারক ৭ জুলাই আসামি মো. আবু নাহিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর প্রেক্ষিতে আবু নাহিদের পক্ষে আইনজীবী মো. শাহিদুর রেজা হাইকোর্টে রিভিশন করেন। শুনানিতে তিনি জানান, স্থগিতাদেশ থাকার পরও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যা সরাসরি উচ্চ আদালতের আদেশ লঙ্ঘনের শামিল।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট বলেন, উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে কীভাবে আইনভঙ্গের মতো সিদ্ধান্ত নিতে পারলেন বিচারক—তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। একইসঙ্গে, পারিবারিক আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তাৎক্ষণিকভাবে বাতিলের নির্দেশ দেন আদালত।
আদেশের অনুলিপি ইতোমধ্যে মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ ও সংশ্লিষ্ট বিচারকের কাছে পাঠানো হয়েছে।
এই রিটের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

মেহেরপুরের সিনিয়র সহকারী জজকে তলব সশরীরে!

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

আপলোডের সময় : ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫