ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ

পতাকা বৈঠকের মাধ্যমে এবার ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

দর্শনা সীমান্ত দিয়ে সাত শিশুসহ ১৫ বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীন মেইন পিলার ৭৬-এর কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন চারজন পুরুষ, চারজন নারী এবং সাতজন অপ্রাপ্তবয়স্ক। তারা বিভিন্ন সময় সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতের হরিয়ানা রাজ্যের নরনৌল কারাগারে তিন মাস আটক ছিলেন তারা।
বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী সুনীত কুমার উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্তে মানবপাচার রোধে উভয় বাহিনী পারস্পরিক সহযোগিতায় কাজ করছে। সীমান্ত নিরাপত্তা জোরদার ও মানবিক বিবেচনায় এ ধরনের পতাকা বৈঠকের মাধ্যমে নিয়মিত এমন হস্তান্তর প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

পতাকা বৈঠকের মাধ্যমে এবার ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

আপলোডের সময় : ১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫