ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ

মুজিবনগরের স্বাধীনতা সড়ক দিয়ে ৯ বাংলাদেশিকে ফেরত দিল ভারত

মেহেরপুরের মুজিবনগর সীমান্তের স্বাধীনতা সড়ক দিয়ে ৯ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে মেইন পিলার ১০৫-এর নিকটে শূন্য লাইনে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ও ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
ফেরত আসা ব্যক্তিরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আবু সাইদ (৪৫), তার স্ত্রী বিউটি বেগম (৪০), ছেলে সম্রাট (৭) ও মেয়ে শিমলা আক্তার (১১); ফরিদপুরের নগরকান্দার বদিরুজ্জামান (৩৯), তার স্ত্রী ডলি (৩৫), মেয়ে লামিয়া আক্তার (৬), ছেলে আলী আকবার (৪) ও মেয়ে ছাদিয়া আক্তার (১.৫)।
বিজিবি জানায়, পতাকা বৈঠকে মুজিবনগর কোম্পানি কমান্ডার আবুল বাশার এবং বিএসএফের হৃদয়পুর কোম্পানি কমান্ডার সজল কুমার গাঙ্গুয়া উপস্থিত ছিলেন। বৈঠকে আলোচনার এক পর্যায়ে অবৈধভাবে ভারতে প্রবেশকারী এই ৯ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তের বিভিন্ন পথ দিয়ে ভারতে গিয়ে উড়িষ্যায় বসবাস করছিলেন। পরে বিএসএফ তাদের স্বাধীনতা সড়কে এনে বিজিবির হাতে তুলে দেয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ফেরত আসা সবাইকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজিবির মতে, সীমান্তে এ ধরনের পতাকা বৈঠক দুই দেশের পারস্পরিক সহযোগিতা, আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদার করছে।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

মুজিবনগরের স্বাধীনতা সড়ক দিয়ে ৯ বাংলাদেশিকে ফেরত দিল ভারত

আপলোডের সময় : ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫