ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ
সাবেক দুই এমপির অনুপস্থিতিতে মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন,

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মিল্টন, সাধারণ সম্পাদক কামরুল

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেহেরপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫।

শনিবার (৩০ আগস্ট) সকালে সরকারি কলেজ মাঠে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান। প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং বিশেষ বক্তা সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

তালিকাভুক্ত অতিথি হলেও মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন এবং সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন অনুষ্ঠানে আসেননি। তাদের অনুপস্থিতি নিয়ে কর্মীদের মধ্যে গুঞ্জন ছড়ালেও নেতারা এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। রাজনৈতিক মহল মনে করছে, জেলা বিএনপির সাম্প্রতিক টানাপোড়েন ও নেতৃত্বের দ্বন্দ্বের সঙ্গে এ অনুপস্থিতির যোগ থাকতে পারে।

কাউন্সিল প্রক্রিয়া শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও ৩ টি সাংগঠনিক সম্পাদক পদে একক প্রার্থী থাকাতে জাবেদ মাসুদ মিল্টনকে সভাপতি, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট কামরুল হাসানকে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে আখেরুজ্জামান, ওমর ফারুক ও রুমানা আহমেদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা। অন্যান্য পদের নেতৃত্ব সিলেকশনের ভিত্তিতে পরে ঘোষণা হবে বলে আয়োজকরা জানান।

দীর্ঘদিন পর জেলার এ ধরনের বড় সম্মেলনে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নতুন নেতৃত্ব ঘোষণার পর দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামীর পথে পুরনো দ্বন্দ্ব মেটানো এবং তৃণমূলকে ঐক্যবদ্ধ করাই নতুন কমিটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

সাবেক দুই এমপির অনুপস্থিতিতে মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন,

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মিল্টন, সাধারণ সম্পাদক কামরুল

আপলোডের সময় : ১২:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ আগস্ট ২০২৫