ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা” মেহেরপুরে ৮.৯ প্লাটুন বিজিবি মোতায়েন মেহেরপুরে ডিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ মেহেরপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলন মেহেরপুরে ধানের শীষের প্রচারণার দায়িত্বে প্রিন্স আহমেদ ইমরান একাই তিন পদ, এক যুগ এক জেলাঃ মেহেরপুর মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে ‘সুপার ক্যারাভান’ প্রচারণা মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা আহমেদ মেহেরপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ
উত্তপ্ত দু'দেশের সীমান্ত

রংমহল সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশিকে বিএসএফের পুশ-ইন

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজন বাংলাদেশিকে পুশ-ইন করেছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ১৩৬ ও ১৩৭ নম্বর আন্তর্জাতিক পিলারের মাঝখানের গেট দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
পুশ-ইন হওয়া আটজনের মধ্যে রয়েছেন দুই শিশু, তিনজন নারী এবং তিনজন পুরুষ। তারা দেশের সাতক্ষীরা, খুলনা ও জামালপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী কাঁচা রাস্তায় কয়েকজন নারী-পুরুষ ও শিশু হেঁটে ভেতরের দিকে আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির টহল দল জিজ্ঞাসাবাদে নামে। কথাবার্তায় অসংগতি ধরা পড়লে তাদের আটক করে রংমহল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
রংমহল বিজিবি ক্যাম্পের সুবেদার বাশারুল ইসলাম জানান, আজ ভোরে ভারতের বিএসএফ তারকাঁটা কাঁটাতার খুলে দিয়ে আটজন বাংলাদেশিকে ঠেলে দেয়। বর্তমানে তারা আমাদের হেফাজতে আছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকা দিয়ে পুশ-ইনের ঘটনা নতুন নয়। তবে প্রতিবারই এ ধরনের কর্মকাণ্ড দুদেশের সীমান্ত সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করে তোলে। বিজিবি বলছে, যথাযথ কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে প্রতিবাদ জানানো হবে।

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে দাঁড়িপাল্লার জয়ঃ গণভোটে “হ্যা”

উত্তপ্ত দু'দেশের সীমান্ত

রংমহল সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশিকে বিএসএফের পুশ-ইন

আপলোডের সময় : ০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫