ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে যাওয়ার পথে মেহেরপুর জেলা আ.লীগ সাধারণ সম্পাদক খালেক গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা ও ব্যাংকারের ভয়ংকর প্রতারণাঃ দেশজুড়ে গ্রেপ্তার ৭ মেহেরপুরে এসপির নামে চাঁদাবাজি চক্রের ২ সদস্য গ্রেপ্তার ডিবির অভিযানে গাংনীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাংনীতে ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় ‘বোমা হোসেন’ গ্রেপ্তার মেহেরপুরে ডিবির সাঁড়াশি অভিযানঃমাদক-জুয়ায় গ্রেপ্তার ৪ বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিল বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে আটক গ্রামবাসীর মেহেরপুরে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, মধুগাড়ী ঘাটে নিষ্ক্রিয় ৩৬ ঘণ্টায়ও মেহেরপুরে পৌঁছায়নি বোমা ডিসপোজাল ইউনিট মেহেরপুরে যৌথ অভিযানে ৪ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৭

দেশত্যাগে নিষেধাজ্ঞাঃ

ভারতে যাওয়ার পথে মেহেরপুর জেলা আ.লীগ সাধারণ সম্পাদক খালেক গ্রেপ্তার

খান মাহমুদ আল রাফি
  • আপডেট সময় : ০৮:১৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা অবস্থায় ভারতে যাওয়ার চেষ্টা করার অভিযোগে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয় বলে দর্শনা আইসিপি ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এস আই আতিক নিশ্চিত করেছেন।

ইমিগ্রেশন পুলিশের সূত্র জানায়, ভারতে যাওয়ার উদ্দেশ্যে এমএ খালেক তার A00787765 পাসপোর্টে মেডিকেল ভিসা (ভিসা নং- VN3592406) নিয়ে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছালে তার পাসপোর্ট যাচাই করা হয়। এ সময় তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকার বিষয়টি শনাক্ত হলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এ সময় তার ছেলে আসিফ রেজা সঙ্গে ছিলেন। পরে দুপুর ১ টায় মেহেরপুর ডিবি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

মেহেরপুর জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে এমএ খালেককে দর্শনা থেকে মেহেরপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, এম এ খালেক মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ২০২৪ সালের অক্টোবরে র‌্যাব তাকে গ্রেপ্তার করেছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। ২০২৫ সালের এপ্রিলেও নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল গাংনী থানা পুলিশ। সেই মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে এবার ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশত্যাগে নিষেধাজ্ঞাঃ

ভারতে যাওয়ার পথে মেহেরপুর জেলা আ.লীগ সাধারণ সম্পাদক খালেক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬