ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাংনীতে শিশু বলাৎকারের অভিযোগে এক যুবক গ্রেপ্তার মুখে বিষ ঢেলে ১১ মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ, মা আটক ভারতে যাওয়ার পথে মেহেরপুর জেলা আ.লীগ সাধারণ সম্পাদক খালেক গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা ও ব্যাংকারের ভয়ংকর প্রতারণাঃ দেশজুড়ে গ্রেপ্তার ৭ মেহেরপুরে এসপির নামে চাঁদাবাজি চক্রের ২ সদস্য গ্রেপ্তার ডিবির অভিযানে গাংনীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাংনীতে ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় ‘বোমা হোসেন’ গ্রেপ্তার মেহেরপুরে ডিবির সাঁড়াশি অভিযানঃমাদক-জুয়ায় গ্রেপ্তার ৪ বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিল বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে আটক গ্রামবাসীর মেহেরপুরে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, মধুগাড়ী ঘাটে নিষ্ক্রিয়

পারিবারিক কলহ

মুখে বিষ ঢেলে ১১ মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ, মা আটক

মুতাছিন বিল্লাহ
  • আপডেট সময় : ১০:২৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক কলহের জেরে ১১ মাস বয়সী শিশুকন্যা আনিকা খাতুনের মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার মা সোনিয়া খাতুনের (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় সোনিয়া খাতুনকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মৃগমারী গ্রামের ঈদগাহ পাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রোববার সকালে সোনিয়া খাতুনের স্বামী আলামিন (৩৫) কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজন লাঠি নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। পরে আলামিন বাড়ি থেকে বের হয়ে গেলে ঘুমন্ত শিশু আনিকার মুখে ঘরে থাকা ঘাসপোড়া কীটনাশক ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে সোনিয়া খাতুনের বিরুদ্ধে।

এ সময় শিশুটির দাদি ঘটনাটি দেখতে পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। পরে পরিবারের অন্য সদস্যরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ।

ওসি সোলায়মান শেখ বলেন, নিজ মায়ের বিরুদ্ধে সন্তানের মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জড়িত সন্দেহে সোনিয়া খাতুনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পারিবারিক কলহ

মুখে বিষ ঢেলে ১১ মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ, মা আটক

আপডেট সময় : ১০:২৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬