ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুয়া সেনা কর্মকর্তা ও ব্যাংকারের ভয়ংকর প্রতারণাঃ দেশজুড়ে গ্রেপ্তার ৭ মেহেরপুরে এসপির নামে চাঁদাবাজি চক্রের ২ সদস্য গ্রেপ্তার ডিবির অভিযানে গাংনীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাংনীতে ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় ‘বোমা হোসেন’ গ্রেপ্তার মেহেরপুরে ডিবির সাঁড়াশি অভিযানঃমাদক-জুয়ায় গ্রেপ্তার ৪ বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিল বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে আটক গ্রামবাসীর মেহেরপুরে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, মধুগাড়ী ঘাটে নিষ্ক্রিয় ৩৬ ঘণ্টায়ও মেহেরপুরে পৌঁছায়নি বোমা ডিসপোজাল ইউনিট মেহেরপুরে যৌথ অভিযানে ৪ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৭ দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

মেহেরপুর থেকে কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রে ভেসে গেলেন বাবা-ছেলে

সমুদ্র ফিরিয়ে দিল ছেলেকে, নিখোঁজ বাবা

খান মাহমুদ আল রাফি
  • আপডেট সময় : ০৬:১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৪৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পরিবারের সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রে গোসল করতে নেমে দুর্ঘটনার শিকার হয়েছেন মেহেরপুর শহরের পশু হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা হেলাল শেখ ও তার ছেলে দীপ। তাদের মধ্যে দীপকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন হেলাল শেখ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কক্সবাজারের কলাতলী সৈকতের সায়মন বিচের দক্ষিণ পাশে, মডার্ন হ্যাচারির সম্মুখবর্তী সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, উদ্ধারকারী দলের তৎপরতায় দীপকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজ হেলাল শেখকে উদ্ধারে জেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, দুর্ঘটনার পরপরই জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির নিয়ন্ত্রিত উদ্ধারকর্মীরা সমন্বিতভাবে অভিযান শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত সমুদ্রে তল্লাশি অব্যাহত ছিল।
এ ঘটনায় মেহেরপুরে স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবারের সদস্যরা হেলাল শেখের দ্রুত সন্ধান পাওয়ার আশায় অপেক্ষা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেহেরপুর থেকে কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রে ভেসে গেলেন বাবা-ছেলে

সমুদ্র ফিরিয়ে দিল ছেলেকে, নিখোঁজ বাবা

আপডেট সময় : ০৬:১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬