ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিআইডির অভিযানে গাইবান্ধায় অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের এক সদস্য গ্রেপ্তার মেহেরপুর পৌরসভার পাঁচ শতাধিক গ্রাহকের পানির বিলে গরমিল গাংনীতে শিশু বলাৎকারের অভিযোগে এক যুবক গ্রেপ্তার মুখে বিষ ঢেলে ১১ মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ, মা আটক ভারতে যাওয়ার পথে মেহেরপুর জেলা আ.লীগ সাধারণ সম্পাদক খালেক গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা ও ব্যাংকারের ভয়ংকর প্রতারণাঃ দেশজুড়ে গ্রেপ্তার ৭ মেহেরপুরে এসপির নামে চাঁদাবাজি চক্রের ২ সদস্য গ্রেপ্তার ডিবির অভিযানে গাংনীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাংনীতে ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় ‘বোমা হোসেন’ গ্রেপ্তার মেহেরপুরে ডিবির সাঁড়াশি অভিযানঃমাদক-জুয়ায় গ্রেপ্তার ৪

সিআইডির অভিযানে গাইবান্ধায় অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের এক সদস্য গ্রেপ্তার

খান মাহমুদ আল রাফি
  • আপডেট সময় : ০৪:২৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন বেটিং বা জুয়ার মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির মিডিয়া উউংয়ের বিশেষ পুলিশ সুপার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুরের পাঁচপীর বাজার এলাকা থেকে মো. সোহেল রানা (২৬) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

সিআইডি জানায়, সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) নিয়মিত অনলাইন নজরদারির সময় বিভিন্ন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পর্যবেক্ষণ করতে গিয়ে সংঘবদ্ধ একটি চক্রের অবৈধ জুয়া পরিচালনা ও অর্থপাচারের তথ্য পাওয়া যায়। চক্রটি আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করত। এসব কার্যক্রমের অর্থ লেনদেনে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নম্বর ও ব্যাংক হিসাব ব্যবহার করা হতো। দেশের বিভিন্ন এলাকায় নিয়োজিত এজেন্টদের মাধ্যমে জুয়ার অর্থ সংগ্রহ করে কমিশন রেখে অবশিষ্ট অর্থ ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হতো বলে জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনায় গত ১৯ মে রাজধানীর পল্টন মডেল থানায় মামলা করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০(২), ২১(২), ২৪(২) ও ২৭(২) ধারায় করা হয়। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি।

সিআইডির সূত্র জানায়, তদন্তের ধারাবাহিকতায় পাওয়া তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস শাখার একটি দল একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

সিআইডির মিডিয়া উইংয়ের বিশেষ পুলিশ সুপারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচারের সঙ্গে জড়িত দেশি-বিদেশি চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিআইডির অভিযানে গাইবান্ধায় অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের এক সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬