ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেহেরপুর পৌরসভার পাঁচ শতাধিক গ্রাহকের পানির বিলে গরমিল গাংনীতে শিশু বলাৎকারের অভিযোগে এক যুবক গ্রেপ্তার মুখে বিষ ঢেলে ১১ মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ, মা আটক ভারতে যাওয়ার পথে মেহেরপুর জেলা আ.লীগ সাধারণ সম্পাদক খালেক গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা ও ব্যাংকারের ভয়ংকর প্রতারণাঃ দেশজুড়ে গ্রেপ্তার ৭ মেহেরপুরে এসপির নামে চাঁদাবাজি চক্রের ২ সদস্য গ্রেপ্তার ডিবির অভিযানে গাংনীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাংনীতে ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় ‘বোমা হোসেন’ গ্রেপ্তার মেহেরপুরে ডিবির সাঁড়াশি অভিযানঃমাদক-জুয়ায় গ্রেপ্তার ৪ বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিল বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে আটক গ্রামবাসীর

মেহেরপুরে যৌথ অভিযানে ৪ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৭

খান মাহমুদ আল রাফি
  • আপডেট সময় : ০৬:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মেহেরপুরের গাংনী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা, ২১ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের পাঁচটি পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খানের নেতৃত্বে গাংনী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা এ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কেনাবেচার সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ শিপন (৪৫), মোছাঃ তানজিলা খাতুন (৪৭), মোঃ ফজল (৬৫), মোঃ রানা (২২), মোঃ জাহিদ হাসান (২৮), মোঃ হাবিবুল ইসলাম (৩৬) এবং মোঃ শাহিন আলম (৫০)। তাদের মধ্যে কেউ মেহেরপুরের গাংনী উপজেলার এবং কেউ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
প্রেস রিলেজে মেহেরপুর জেলা পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেহেরপুরে যৌথ অভিযানে ৪ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৭

আপডেট সময় : ০৬:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬