ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও পাচারে পল্টন থানার মামলায় যশোরে গ্রেপ্তার আরও একজন সিআইডির অভিযানে গাইবান্ধায় অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের এক সদস্য গ্রেপ্তার মেহেরপুর পৌরসভার পাঁচ শতাধিক গ্রাহকের পানির বিলে গরমিল গাংনীতে শিশু বলাৎকারের অভিযোগে এক যুবক গ্রেপ্তার মুখে বিষ ঢেলে ১১ মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ, মা আটক ভারতে যাওয়ার পথে মেহেরপুর জেলা আ.লীগ সাধারণ সম্পাদক খালেক গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা ও ব্যাংকারের ভয়ংকর প্রতারণাঃ দেশজুড়ে গ্রেপ্তার ৭ মেহেরপুরে এসপির নামে চাঁদাবাজি চক্রের ২ সদস্য গ্রেপ্তার ডিবির অভিযানে গাংনীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাংনীতে ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় ‘বোমা হোসেন’ গ্রেপ্তার

অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও পাচারে পল্টন থানার মামলায় যশোরে গ্রেপ্তার আরও একজন

খান মাহমুদ আল রাফি
  • আপডেট সময় : ০৮:৫২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও পাচারে পল্টন থানার মামলায় যশোরে গ্রেপ্তার আরও একজন
অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে যশোরে আরাফাত হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, ছয়টি ব্যাংকের আটটি ব্যক্তিগত হিসাব ব্যবহার করে অনলাইন জুয়ার অর্থ জমা ও উত্তোলনের কার্যক্রম পরিচালনা করতেন তিনি। এসব লেনদেন থেকে কমিশন রেখে অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাচারে সহযোগিতা করতেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে যশোর সদর থানার খোলাডাঙ্গা, আরবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরাফাত হোসেন ওই এলাকার জামাল হোসেনের ছেলে। সিআইডির তথ্য অনুযায়ী, নিজের নামে খোলা ব্যাংক হিসাবের পাশাপাশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও অনলাইন জুয়ার অর্থ লেনদেনে ব্যবহার করতেন তিনি। এমনকি নিজের বোনের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেও জুয়ার অর্থ জমা ও উত্তোলনের তথ্য পাওয়া গেছে।
সিআইডি সূত্রে জানা গেছে, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় দেশি-বিদেশি বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইটের কার্যক্রম শনাক্ত করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব সাইটের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা এবং অনলাইন ক্যাসিনোকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে বেটিং কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
এসব ওয়েবসাইটে ব্যবহৃত এজেন্টদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাবের তথ্য বিশ্লেষণ করে সিআইডি বাদী হয়ে গত ১৭ মে ঢাকার পল্টন থানায় মামলা করে। মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০(২), ২১(২), ২২(২), ২৪(২), ২৭(২) ও ২৯(২) ধারায় দায়ের করা হয়।
মামলার তদন্তে উঠে এসেছে, চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগ করে তাদের এমএফএস ও ব্যাংক হিসাব সংগ্রহ করত। পরে এসব হিসাব অনলাইন জুয়ার ওয়েবসাইটে যুক্ত করে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হতো। লেনদেনের বিপরীতে কমিশন রেখে অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করা হতো। পরবর্তী সময়ে ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে ডলারে রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচারের কার্যক্রম পরিচালিত হতো বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে সিআইডি।
সিআইডির দাবি, বেকার হওয়া সত্ত্বেও আরাফাতের ব্যাংক হিসাবগুলোতে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব হিসাব ব্যবহার করে জুয়ার অর্থ জমা ও উত্তোলনের পাশাপাশি কমিশন গ্রহণ এবং অর্থ স্থানান্তরের কাজে যুক্ত ছিলেন তিনি। তার আর্থিক লেনদেনের পরিধি ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
এ নিয়ে একই মামলায় এর আগে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। গত ৭ জুন টাঙ্গাইল থেকে সোলায়মান (৪৭), সাগর মিয়া (২৮) ও জুয়েল রানা (৩২); ১৬ জুন নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে রায়হান খান (২১), পাভেল রহমান ভূঁইয়া (২৩) ও আবু জোবায়ের সানি (৩৬); ১২ জুলাই নড়াইল থেকে জসিম উদ্দীন (৩৩) ও সুমন রায় (২৮) এবং ১৯ আগস্ট রাজশাহী ও ঝিনাইদহ থেকে সৈয়দ জামান (২৭) ও রুহুল কুদ্দুস ওরফে বাপ্পীকে (২৮) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গত ১৩ সেপ্টেম্বর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাবলু মিয়া (২৮), মনির হোসেন (৩০), নূর সাফায়েত ইপ্তি (২৪) ও শামীম আল মামুনকে (২৯) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। সব মিলিয়ে এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।
সিআইডি জানিয়েছে, অনলাইন জুয়ার মাধ্যমে অর্থের অবৈধ লেনদেন, অর্থপাচার এবং এর সঙ্গে জড়িত দেশি-বিদেশি চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অনলাইন বেটিং বা জুয়ার নামে কোনো ব্যক্তি কিংবা চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার এবং এ ধরনের কার্যক্রমের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও পাচারে পল্টন থানার মামলায় যশোরে গ্রেপ্তার আরও একজন

আপডেট সময় : ০৮:৫২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬