ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও পাচারে পল্টন থানার মামলায় যশোরে গ্রেপ্তার আরও একজন সিআইডির অভিযানে গাইবান্ধায় অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের এক সদস্য গ্রেপ্তার মেহেরপুর পৌরসভার পাঁচ শতাধিক গ্রাহকের পানির বিলে গরমিল গাংনীতে শিশু বলাৎকারের অভিযোগে এক যুবক গ্রেপ্তার মুখে বিষ ঢেলে ১১ মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ, মা আটক ভারতে যাওয়ার পথে মেহেরপুর জেলা আ.লীগ সাধারণ সম্পাদক খালেক গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা ও ব্যাংকারের ভয়ংকর প্রতারণাঃ দেশজুড়ে গ্রেপ্তার ৭ মেহেরপুরে এসপির নামে চাঁদাবাজি চক্রের ২ সদস্য গ্রেপ্তার ডিবির অভিযানে গাংনীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাংনীতে ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় ‘বোমা হোসেন’ গ্রেপ্তার

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল ১৭ বছরের রাব্বির

খান মাহমুদ আল রাফি
  • আপডেট সময় : ০১:৪৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ২১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মাত্র কয়েক মিনিট আগেও বন্ধুদের সঙ্গে দৌড়ে বেড়াচ্ছিল সে। কখনো বল কাড়ছিল, কখনো সতীর্থকে পাস দিচ্ছিল। চারদিকে তখন বিকেলের মাঠজুড়ে ফুটবলের উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলার একপর্যায়ে হঠাৎ বুক চেপে ধরে মাঠেই লুটিয়ে পড়ে ১৭ বছরের রাব্বি। আতঙ্কিত বন্ধুরা ছুটে যায় তার কাছে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকের একটি বাক্যেই থেমে যায় সব আশা, রাব্বি আর নেই।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার আজান গ্রামের ফুটবল মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাব্বি মেহেরপুর সদর উপজেলার মিজার আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে মাঠে যায় রাব্বি। খেলা জমে ওঠার একপর্যায়ে হঠাৎ সে বুকে তীব্র ব্যথা অনুভব করে। কিছু বুঝে ওঠার আগেই মাঠের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে সে। ঘটনাস্থলে উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের মধ্যে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই নিভে যায় তার জীবনের প্রদীপ।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদ বলেন, হাসপাতালে আনার আগেই রাব্বির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
হাসিমুখে মাঠে নামা এক তরুণের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না তার স্বজন, বন্ধু ও স্থানীয়রা। যে মাঠ কিছুক্ষণ আগেও ছিল গোলের উল্লাসে মুখর, সেই মাঠেই এখন ভেসে বেড়াচ্ছে এক অসমাপ্ত জীবনের বেদনাময় স্মৃতি।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল ১৭ বছরের রাব্বির

আপডেট সময় : ০১:৪৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬